মালদা

বাংলাদেশে পাচার হওয়ার আগেই ৫৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার করল বি.এস.এফ-এর ২৪ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা

ফের মালদার কালিয়াচক থেকে উদ্ধার হল বেআইনি ফেন্সিডিল। চোরাই পথে বাংলাদেশে পাচার করার সময় সীমান্তরক্ষী বাহিনীর ২৪নং ব্যাটেলিয়ানের জওয়ানরা মিলিক সুলতানপুর বিওপি থেকে উদ্ধার করল ৫৩০ বোতল ফেন্সিডিল। 

        জানা যায়, প্রতিদিনের মতো শুক্রবার ভোর রাতেও কালিয়াচক থানার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার মিলিক সুলতানপুর বিওপি প্রহরা দিচ্ছিল বি.এস.এফ-এর ২৪নং ব্যাটেলিয়ানের জওয়ানরা। ঠিক সেই সময় ভোর রাতে বি.এস.এফ জওয়ানদের চোখে ধুলো দিয়ে বাংলাদেশে পাচার করা হচ্ছিল বেআইনি ফেন্সিডিল। কিন্তু বি.এস.এফ জওয়ানদের দেখতে পেয়ে পালিয়ে যায় পাচারকারীরা। পরে তাদের ফেলে যাওয়া ফেন্সিডিল ভর্তি বস্তা উদ্ধার করে বি.এস.এফ। উদ্ধার হয় প্রায় ৫৩০ বোতল ফেন্সিডিল। যার বর্তমান বাজার মূল্য লক্ষাধিক টাকা। শনিবার উদ্ধার হওয়া ফেন্সিডিল গুলো কালিয়াচক থানার পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ। 

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/G8R1Dv_R59k